(১৬):এয়ারপোর্ট সার্ভিসে প্রবাসীরা সন্তুষ্ট !
সিনোপসিস (১৬): এয়ারপোর্ট সার্ভিসে প্রবাসীরা সন্তুষ্ট !
এক সময়ের কসাইখানা নামে পরিচিত জিয়া বিমান বন্দর শুধুই তার নাম পাল্টায়নি , পাল্টিয়েছে তার বদনামটিও । অন্ততঃ প্রবাসীদের মুখ থেকে এ ধরনের সুখকর কথা ঈদানিং প্রায়ই শুনা যাচ্ছে । ইমিগ্র্যাশন থেকে শুরু করে এয়ার লাইন্সের কর্মকর্তা এবং সর্বস্থরের কর্মচারীদের মধ্যে এক ভিন্নতা লক্ষ্য করা যায় । মনে হচ্ছে প্রফেশনালিজমের ছোয়া লাগতে শুরু করেছে । এয়ারপোর্ট-এ মান্যতা , আপ্যায়ন ও সম্বোধন এবং সার্ভিস আজ উন্নত অনেক দেশের এয়ারপোর্ট গুলোর মতই মনে হচ্ছে ।
সাম্প্রতিক দেশ থেকে ফিরে আসা সিবিএন সম্পাদক ও অনেক প্রবাসীরাও একই মন্তব্য করেছেন । ‘দেশের অনেক পরিবর্তন – সেই সাথে সার্ভিস সেক্টরের অনেক পরিবর্তন । এয়ারপোর্টে ইমিগ্রেশন কর্মকর্তাদের ব্যাবহারে আমি মুগ্ধ, সত্যিই মনে হয়েছে নিজের ঘরে ফিরছি “ বললেন সিবিএন সম্পাদক । তবে ক্যানাডা –আমেরিকা –ইংল্যান্ড প্রবাসীরা যে সার্ভিস পান – মধ্য প্রাচ্য ফেরতরা ততটা পান না । এর পেছনে অবশ্যি কারন রয়েছে । প্রবাসীরা যে দেশের অর্থনীতির লাগাম ধরে রেখেছেন তা হয়তোবা দেশের মানুষ অনুধাবন করতে শুরু করেছেন । ফিলিপিনোরা তাদের প্রবাসীদেরকে বিমান বন্দরে ফুলের মালা দিয়ে বরন করে; আমাদের ফুলের মালার প্রয়োজন নেই – এই সার্ভিসের উত্তোরোত্তর সমৃদ্দ্বি হলেই আমরা খুশী থাকবো ।