(১৮): ড্যানফোর্থের ইলেকশনে বাঙ্গালীর দুর্ভাগ্য
সিনোপসিস (১৮): ড্যানফোর্থের ইলেকশনে বাঙ্গালীর দুর্ভাগ্য-বাঙ্গালী কম্যুনিটি অধ্যুষিত বাংলা টাউন শেষ পর্যন্ত একটি বড় সুযোগ হারালো। বিশেচ ইস্ট ইয়র্ক এলাকায় মারিয়া মিন্নার পরাজয় কোন ব্যক্তি ইমেজের কারনে ঘটেনি। ঘটেছে লিবারেলের ওপর ক্ষুব্ধ ভোটারদের সাড়াশি অভিযানের ফলে।
ক্যা্লওয়ের দ্বারা এই এলাকায় অনায়াসে পাশ করে যাওয়া কম্মিন কালেও সম্ভব ছিল না।অথচ তাই ঘটলো। এই সিটে বরাবরই বাঙ্গালী প্রার্থী এন.ডি.পির টিকেট নিয়ে লড়েছেন। দুর্ভাগ্য বসত: জনাব আলমগী্রের অনুপস্থিতি ক্যালওয়ের ভাগ্য খুলে দিল । অতি অল্প সময়ে ক্যানাডার বাংলাদেশিরা হয়তো একজন এমপি পার্লামেন্টে পাঠাতে পারতো। এটাকে দুর্ভাগ্যই বলতে হবে। ৩ হাজার ভোটে পরাজিত মারিয়া মিন্নার উত্থান আর হবে বলে মনে হয় না। এখন কম্যুনিটির প্রয়োজন জ্যাকলেটনকে বুঝিয়ে এই সিট পুনরুদ্ধার করা।