Update: Sunday / Breaking News--->ক্যানাডাবিডি নিউজ গতানূগতিক কোন সংবাদপত্র নয় , ক্যানাডার প্রথম এক ব্যাতিক্রমী প্রকাশনা যা প্রবাসী বাংগালীদেরকে “এডুক্যাটেড কম্যুনিটি” র মর্য্যাদার আসনে দেখার স্বপ্ন দেখে

(১৯) “গনি মিয়ার নিজের জমি নাই----“

সিনোপসিস (১৯)- গনি মিয়ার নিজের জমি নাই----
গনি মিয়ার নিজের জমি নাই, সে অন্যের জমি চাষ করে পাঠশালায় পড়া গনি মিয়ার দৈন্য দশা গ্রস্থ গল্পের সাথে আজ বাংলাদেশের জমি বর্গা নেওয়ার বেশ মিল পাচ্ছি । ৪ বছর আগে শুনেছিলাম বার্মাতে জমি বর্গা নিয়ে চাষ করা হবে , তখনি বুঝতে পেরেছিলাম দেশে চরম খাদ্য সঙ্কট আসছে । 

এখন খাদ্যে স্বাবলম্বী হয়ে উঠতে আফ্রিকাতে প্রায় ২০ হাজার হেক্টর জমি লিজ নিয়ে চাষ করতে যাচ্ছে বাংলাদেশ তবে এতে লজ্জার কিছু নাই ভারত চায়নার মত  রাঘব বোয়ালরা যখন বসে থাকছে না তখন আমাদের এই পদক্ষেপ বরং অনেক আশার অনেক সাহসের বৈ কি ।